শিরোনাম
◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৫ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা পিছোচ্ছে তিন মাস

আগামী বছর অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা দুই থেকে তিন মাস পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। পরীক্ষাটি আগামী বছরের এপ্রিল মাসের শেষ দিকে কিংবা মে মাসের শুরুর দিকে শুরু হতে পারে বলে জানা গেছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূত্রে জানা যায়, এক সপ্তাহের মধ্যে পরীক্ষার রুটিনসহ সংশ্লিষ্ট সবকিছু চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হয়। তবে আগামী বছর ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় এবং নির্বাচনে বিভিন্ন বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় ঐ সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। এই কারণেই পরীক্ষার তারিখ পেছানো হচ্ছে।

এর আগেও বিভিন্ন সময়ে নানা কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর নজির রয়েছে। ২০২০ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে মার্চ মাসের মধ্যেই শেষ হতো। কিন্তু ২০২১ সালে করোনাভাইরাস মহামারির কারণে সেসময়ের ধারা ভেঙে যায় এবং ওই বছরের ১৪ নভেম্বর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০২২ সালের এসএসসি পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর। পরের বছর, ২০২৩ সালে পরীক্ষা শুরুর তারিখ ছিল ৩০ এপ্রিল। সর্বশেষ ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়ার মাধ্যমে স্বাভাবিক সময়ে ফিরে আসে। তবে ২০২৬ সালের নির্বাচনের কারণে আগের বছরের তুলনায় এবার পরীক্ষা আবারও কমপক্ষে তিন মাস পিছিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, চলতি সপ্তাহে বা আগামী সপ্তাহে বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে। সেই মিটিংয়েই পরীক্ষার রুটিন ও তারিখ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এপ্রিল মাসের শেষ দিকে কিংবা মে মাসের শুরুর দিকে এবারের পরীক্ষা শুরু হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়