শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১০:১৮ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করলেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগের জন্য এক কোটি টাকা পুরষ্কারের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

সালাহউদ্দিন আম্মার লিখেছেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব আসামী ধরে সর্বোচ্চ বিচার নিশ্চিত করা, সে আবার জনগণকে ৫০লাখ টাকা পুরস্কার ঘোষণা করে! তাহলে জনগণ তার পদত্যাগের ১কোটি টাকা ঘোষণা দিতেই পারে। এটা ইমোশনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ। তাই বলে এখন আমাকে কোটিপতি ভাবার কোনো কারণ নাই। প্রয়োজনে ক্রাউড ফান্ডিং করে ১কোটি টাকা ম্যানেজ করবো।’

সূত্র: চ্যানেল ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়