শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৫ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের জন্য বড় সুখবর সুইডেনের, আছে বাংলাদেশও

উন্নত আর্থ–সামাজিক পরিবেশ ও বিশ্বমানের উচ্চশিক্ষার কারণে ইউরোপের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে সুইডেন। শেনজেন অঞ্চলসহ বিশ্বব্যাপী স্বীকৃত শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দেশটিকে আরও আকর্ষণীয় করেছে।

এই ধারাবাহিকতায় দুই বছর মেয়াদি স্নাতকোত্তর (Master’s) প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে সুইডেনের চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি। অ্যাডলারবার্ট স্টাডি স্কলারশিপ–এর আওতায় দেওয়া এই সুযোগ বাংলাদেশের শিক্ষার্থীরাও গ্রহণ করতে পারবেন। মোট ১৪৩টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এই বৃত্তির জন্য। 

আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৬।

গোথেনবার্গে অবস্থিত চালমার্স ইউনিভার্সিটি একটি গবেষণামুখী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রযুক্তি, প্রাকৃতিক বিজ্ঞান, স্থাপত্য, সামুদ্রিক বিজ্ঞান, গণিত এবং ব্যবস্থাপনা–— এসব ক্ষেত্রে গবেষণা ও শিক্ষা প্রদান করে প্রতিষ্ঠানটি। ১৮২৯ সালে সুইডিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালক উইলিয়াম চালমারের অনুদানে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সুইডেনে ব্যক্তির নামে নামকরণ করা তিনটি বিশ্ববিদ্যালয়ের একটি হলো চালমার্স ইউনিভার্সিটি। অন্য দুটি হলো ক্যারোলিনস্কা ইনস্টিটিউট ও লিনিয়াস ইউনিভার্সিটি।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে;

*বিশ্ববিদ্যালয়টির যে কোনো বিষয়ে স্নাতকোত্তর করা যাবে;

*দুই বছরে মোট ৪ সেমিস্টারে স্নাতকোত্তর সম্পন্ন করতে পারবেন;

আবেদনের যোগ্যতা

*স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো  হতে হবে;

*নির্ধারিত ১৪৩ টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ হাঙ্গেরিতে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় কাগজপত্র

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি;

*অ্যাকাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট;

*জীবনবৃত্তান্ত (সিভি); 

*ইংরেজী ভাষাদক্ষতা পরীক্ষার  সনদ;

*মোটিভেশন লেটার;

*রিকমেন্ডেশন লেটার;

*প্রকল্পের পোর্টফোলিও;

*প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা (যদি থাকে);

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৬।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়