শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ১০:০১ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী বোর্ডে এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন ২০ হাজার ৯২৪ পরীক্ষার্থীর, চ্যালেঞ্জ ৩৬ হাজার ১০২ খাতা

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করেছে ২০ হাজার ৯২৪ জন পরীক্ষার্থী। এসব পরীক্ষার্থী ৩৬ হাজার ১০২টি খাতা চ্যালেঞ্জ করেছে। 

রোবাবার (২৬ অক্টোবর) সকালে শিক্ষাবোর্ডের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গেল ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পরীক্ষার্থীরা পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ করেছে।

জানা গেছে, এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। গেল বছর এইচএসসিতে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ।

অপরদিকে, এ বছর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় ৩৫টি কলেজ থেকে একজনও পাস করতে পারেনি। এই ৩৫টি কলেজ থেকে ২২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এছাড়া শিক্ষাবোর্ডটি থেকে ৫৪ জন বিভিন্ন প্রতিবন্ধী পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩৯ জন পাস করেছে। এছাড়া কারগার থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৬ জনের মধ্যে তিনজন পাস করেছে।

প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়