শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৭:৫৭ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষক নিয়োগে বিশেষ বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

আগামী নভেম্বরের প্রথমার্ধের মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সূত্রে জানা গেছে। তবে তার আগে প্রতিস্থাপনের কার্যক্রম শেষ করতে হবে। এনটিআরসিএ সূত্র জানায়, প্রায় ৮০০ প্রার্থীকে প্রতিস্থাপন করতে হবে।

বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে টেলিটকের মাধ্যমে কত পদ শূন্য সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ কার্যক্রম শেষ হওয়ার পরপরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এনটিআরসিএর এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে কবে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে মেধার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করার।

১৮তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে ৬০ হাজার ৫২১ জন শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছেন। এসব প্রার্থী এবং ১৭তম নিবন্ধনের প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৪১ হাজার ৬২৭ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করা হয়। যদিও বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা রয়েছে এক লাখের বেশি। 

এদিকে আগামী নভেম্বরের মধ্যে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু ষষ্ঠে সুপারিশ না পাওয়া ১৬ হাজার ২১৩ জনের নিয়োগসহ দুই দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।

রোববার (১৯ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থী আয়োজিত দ্রুত নিয়োগের দাবিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়