শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৭:০৯ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ১৬টি কলেজ ও মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নামকরণে এসব প্রতিষ্ঠান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ও তাঁদের আত্মীয়-স্বজনদের নাম বাদ দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বেসরকারি কলেজ শাখা-৬ এর উপসচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।

নাম পরিবর্তন হওয়া কলেজগুলোর তালিকা:

নাটোর সদর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ → চন্দ্রকোলা ডিগ্রি কলেজ

চাঁদপুরের কচুয়ার শেখ মুজিবুর রহমান কলেজ → রহিমানগর ডিগ্রি কলেজ

খুলনার দিঘলিয়ার এস এম মোস্তফা রশিদী সুজা গার্লস কলেজ → পথের বাজার গার্লস কলেজ

মেহেরপুর সদরের মহিউদ্দিন ডিগ্রি কলেজ → মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ

ভোলা সদরের বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ → বাংলাবাজার ডিগ্রি কলেজ

তজুমুদ্দিন হোসনেআরা চৌধুরী মহিলা কলেজ → তজুমুদ্দিন মহিলা কলেজ

লালমোহনের হাজী মো. নুবুল ইসলাম চৌধুরী ডিগ্রি কলেজ → লালমোহন ডিগ্রি কলেজ

নুরনবী চৌধুরী মহাবিদ্যালয় → বদরপুর মহাবিদ্যালয়

আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ (চরফ্যাশন) → ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ

অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ → চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ

নীলিমা জ্যাকব মহিলা কলেজ → দুলার হাট মডেল কলেজ

দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ → দক্ষিণ আইচা কলেজ

অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ → ভোলা টিচার্স ট্রেনিং কলেজ

সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মহাবিদ্যালয় (মনপুরা) → সাকুচিয়া মহাবিদ্যালয়

ঝালকাঠি সদরের আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজ → বাসন্ডা কলেজ

পটুয়াখালীর রাঙ্গাবালীর মাহাবুবুর রহমান কলেজ → বড় বাইশদিয়া কলেজ

শিক্ষা মন্ত্রণালয় বলছে, এসব কলেজের নাম পরিবর্তন সংশ্লিষ্ট সরকারি নীতিমালা অনুযায়ী করা হয়েছে। চিঠিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়