শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৭:১৮ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামীকাল কামিল (মাস্টার্স) পরীক্ষার ফল প্রকাশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসাসমুহের এক বছর মেয়াদী কামিল (মাস্টার্স) ২০২৩ পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার (১৩ অক্টোবর ২০২৫) প্রকাশ করা হবে। সকাল ০৯:১৫ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম ফলাফল প্রকাশ করবেন। দুপুর ২টা হতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।
 
এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, শিক্ষার্থীদের সেশনজট নিরসনের লক্ষ্যে মাননীয় ভাইস চ্যান্সেলরের নির্দেশনা মোতাবেক দিন-রাত এমনকি ছুটির দিনে লাগাতার কাজ করে মাত্র বিশ দিনে এ বছর আমরা ফলাফল প্রকাশ করছি। এবারের পরীক্ষায় সারাদেশের মোট ৪৯ টি কেন্দ্রে ছয়টি বিষয়ে এক বছর মেয়াদী (মাস্টার্স) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিষয়গুলো হলো আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকাহ এন্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।

প্রসঙ্গত, ইসলামি আরবি বিশ্ববিধ্যালয়ের (ইআবি) অধিভুক্ত মাদরাসাগুলোতে এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স) পরীক্ষা  ১৪ আগস্ট হতে  ১৪ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়  এবং ২৪ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়