শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ০৮:১০ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবিতে ছাত্রীদের জন্য ২৪৪ কোটি টাকায় নির্মাণ হবে বাংলাদেশ-চীন মৈত্রী হল

২৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নির্মাণ হতে যাচ্ছে ছাত্রীদের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী হল। এরই মধ্যে এই প্রকল্প অনুমোদন করেছে চীন সরকার। এ প্রকল্প বাস্তবায়িত হলে ১ হাজার ৫০০ ছাত্রীর আবাসনের ব্যবস্থা হবে।

আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে। এই হল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) একটি অফিশিয়াল চিঠি কয়েক মাস আগে ঢাকাস্থ চীনা দূতাবাসের মাধ্যমে চীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

সেখানে আরও জানান, চীন সরকার এরই মধ্যে এই প্রকল্প প্রস্তাব অনুমোদন করেছে। বর্তমানে অভ্যন্তরীণ প্রক্রিয়া চলমান রয়েছে। এই প্রক্রিয়া শেষে চীনের একটি বিশেষজ্ঞ দল প্রকল্প সম্ভাব্যতা যাচাইয়ের (ফিজিবিলিটি স্টাডি) জন্য শিগগিরই ঢাকায় আসবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই প্রকল্পের কার্যক্রম ত্বরান্বিত করতে ঢাকাস্থ চীনা দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন।

সূত্র: আজকের পত্রিকা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়