শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই দিন ম্যানেজ হলেই মিলবে টানা ১৬ দিন ছুটি

সেপ্টেম্বর মাসে মাত্র দুই দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই মিলতে পারে লম্বা ছুটি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হবে; চলবে ৭ অক্টোবর পর্যন্ত তথা টানা ১২ দিন। এর মধ্যে ৮ অক্টোবর ও ৯ অক্টোবর ছুটি নিলেই থাকছে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। তার মানে সরকারি ছুটির ১২ দিনের সঙ্গে যুক্ত হচ্ছে আরো চার দিন।

সব মিলিয়ে ওই প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীরা ১৬ দিন ছুটি কাটাতে পারেন।

 দুর্গাপূজা উপলক্ষে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো প্রায় দুই সপ্তাহের ছুটিতে যাচ্ছে। আগামীকাল রবিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি শুরুর কথা থাকলেও তার আগে সাপ্তাহিক ছুটি পড়েছে। সে জন্য বৃহস্পতিবারই ছুটির আগে সবশেষ ক্লাস-পরীক্ষা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদারাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জি বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, পূজায় এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৯ দিন বন্ধ থাকবে। আর সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলো বন্ধ থাকবে ১২ দিন। তবে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মাত্র দুই দিন ছুটি থাকবে।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে আগামী ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। আগামী ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে এক দিন ছুটি থাকবে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর। তার আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ।

ফলে ২৬ সেপ্টেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ে পূজার ছুটি শুরু হয়েছে। আগামী ৭ অক্টোবর প্রাথমিক বিদ্যালয়ে যথারীতি ক্লাস শুরু হবে।

আর শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক বন্ধ (শুক্র ও শনিবার) থাকায় মোট ছুটি মিলবে ১২ দিনের। শিক্ষাপঞ্জি অনুযায়ী সরকারি-বেসরকারি কলেজেও ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন ছুটি থাকবে। ৮ অক্টোবর থেকে ছুটি শেষে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে যথারীতি ক্লাস শুরু হবে। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়