শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৫ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্টিং সল্ট রাখায় জরিমানা: সরাসরি ব্যবস্থা নিলেন ঢাবি সূর্যসেন হলের ভিপি আজিজুল হক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলের একটি দোকানে এক কেজি টেস্টিং সল্ট পাওয়ায় দোকানদারকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন হলটির নবনির্বাচিত ভিপি আজিজুল হক।

জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের এক দোকানিকে টেস্টিং সল্ট রাখার অভিযোগে তিন হাজার টাকা জরিমানা করেন আজিজুল হক। এ ঘটনায় একটি চুক্তিনামাও সই করা হয়।

হল সংসদের ভিপি ও দোকানি ওবায়দুল হকের সই করা ওই চুক্তিনামায় লেখা হয়, এক কেজি টেস্টিং সল্ট পাওয়ায় ৮ নং দোকানের মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হলো। তিন দিনের মধ্যে অনাদায়ে দোকানের চুক্তিনামা বাতিলের জন্য হল অফিসে সুপারিশ করা হবে। হল অফিস এ জরিমানা আদায় করবে।

ভিপি আজিজুল হক বলেন, ‘আমরা প্রথমে খাবারে টিস্টিং সল্ট ব্যবহারের বিষয়ে প্রশ্ন করলে দোকানদার অস্বীকার করেন। বিষয়টি নিশ্চিত হতে দোকানে তল্লাশি চালালে একটি পলিথিনে এক কেজি সমপরিমাণ টেস্টিং সল্ট পাই। তখন দোকানদার খাবারে টেস্টিং সল্ট ব্যবহারের বিষয়টি স্বীকার করেন।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘জরিমানা তারা করতে পারে না। এটি তাদের এখতিয়ারভুক্ত নয়। তারা যা করবে হল প্রশাসনের মাধ্যমে করবে। হল প্রতিনিধি হিসেবে এখানে তাদের একটা দায়বদ্ধতা আছে। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এটিইতো তাদের কাজ। তবে সেটি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে করতে হবে।’ সূত্র: দৈনিক ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়