শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৪ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ আজ রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। 

আজ সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা চাকসু নির্বাচন কমিশনের অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। 

কেন্দ্রীয় ছাত্র সংসদের কোনো পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করতে হলে একজন শিক্ষার্থীকে নির্বাচন কমিশনে ৩০০ টাকা জমা দিতে হবে। অন্যদিকে হল সংসদের মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

এ প্রসঙ্গে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আজ থেকে আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হচ্ছে। শিক্ষার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনের অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন।

চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ সমাপ্তির পরপরই গণনা শুরু হবে। উৎস: ঢাকা পোস্ট 

  • সর্বশেষ
  • জনপ্রিয়