শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৭ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে যোগদানকারী সহকারী শিক্ষকদের গ্রেডেশন তালিকা প্রস্তুতের লক্ষ্যে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে।

৩০ সেপ্টেম্বরের মধ্যে ২ সেট হার্ডকপি অধিদপ্তরে পাঠানোর জন্য বলা হয়েছে। সব আঞ্চলিক উপপরিচালক কার্যালয়ের বিদ্যালয় ও পরিদর্শন শাখায় এ নির্দেশনা পাঠানো হয়েছে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত ২০১৭, ২০১৮ ও ২০১৯ খ্রিস্টাব্দে যোগদানকারী সহকারী শিক্ষকদের গ্রেডেশন তালিকা প্রস্তুতির জন্য তথ্য পাঠাতে হবে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২ সেট হার্ডকপি অধিদপ্তরে পাঠাতে। সব আঞ্চলিক উপপরিচালক কার্যালয়ের বিদ্যালয় ও পরিদর্শন শাখায় এ নির্দেশনা পাঠানো হয়েছে।

যেসব তথ্য পাঠাতে হবে

ব্যক্তিগত আবেদনের কপি। চাকরির ধারাবাহিক বিবরণ। সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি। চাকরি স্থায়ীকরণের আদেশের কপি (যদি থাকে) সত্যায়িত ফটোকপি। চাকরিতে প্রথম নিয়োগপত্র ও যোগদানপত্রের সত্যায়িত ফটোকপি। বিভাগীয়, ফৌজদারি মামলা, অডিট আপত্তি সংক্রান্ত প্রত্যয়নপত্র (প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত। চাকরি সন্তোষজনক মর্মে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়