শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন দাবি নিয়ে জাবির প্রো-ভিসির সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল প্রকাশে বিলম্ব হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে।

এ অবস্থায় শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতের মধ্যে ফল প্রকাশসহ ৩ দফা দাবিতে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদের সঙ্গে শিক্ষার্থীদের ৫ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।
 
শিক্ষার্থীরা দ্রুত ভোট গণনা শেষ করা, পোলিং এজেন্টদের আনঅফিসিয়াল ফলাফল জানানো এবং নির্বাচনের অনিয়মের উত্থাপিত অভিযোগ নিষ্পত্তি করাসহ তিনটি দাবি জানিয়েছেন।
 
এ সময় উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক সোহেল আহমেদ নির্বাচন কমিশনের সাথে কথা বলে সিদ্ধান্ত জানাবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
  
ভোট গণনায় বিলম্ব হওয়ার কারণ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব একেএম রাশিদুল আলম বলেন, প্রাথমিকভাবে যেসব কারণে ভোট গণনায় দেরি হয়েছিল, সেগুলো আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আমরা আশা করছি যে, এই প্রস্তুতি নেয়ার ফলে এবং আজ যে লোকবল আছে, তাতে আমরা আজ রাতের মধ্যে ভোট গণনা সম্পন্ন করে বেসরকারিভাবে ফল প্রকাশ করতে পারব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়