শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৫ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনিয়মের অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে আবিদ

অনিয়মের অভিযোগ জানাতে নির্বাচন কমিশন কার্যালয়ে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সিনেট ভবনের অভিযোগপত্র নিয়ে যান তিনি। 

এর আগে, এদিন সকাল ১০টার কিছু আগে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের তিনি বলেন, ‘ভোটটা উদযাপন করতে চাই। অভিযোগ করতে চাই না।

’ শারীরিক শিক্ষা কেন্দ্রে নিয়ম ভেঙে প্রবেশের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি।’

তিনি বলেন, ‘ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। কিন্তু জিএস, এজিএস হিসেবে প্যানেলের প্রধান হিসেবে যেটুকু অ্যাকসেস প্রয়োজন ছিল তা আমরা পাইনি বলে বলে মনে হচ্ছে।’

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, ‘আমি ভিপি প্রার্থী।

যে এ বিষয়ে অভিযোগ করেছেন তিনি নিজে কিন্তু ভোট চাচ্ছেন। আমি প্রার্থী হিসেবে সব কেন্দ্রে তো আসব, দেখব। শিক্ষার্থীরা আছেন, সালাম দেওয়া—একুটু বিনিময় তো স্বাভাবিক ব্যাপার।’

আপনাদের প্রার্থী লিফলেট দিয়েছে এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমি ২০১৯ সালেও ডাকসু নির্বাচন করেছি।

দেখেন, প্যানেলের যে নম্বরগুলো, ব্যালট নম্বর, ৪১টা ব্যালট নম্বর মনে রাখা সত্যিকার অর্থে কঠিন। হয়তো অনেক শিক্ষার্থী এটা না নিয়েও আসতে পারে, সেজন্য শুধু ব্যালট নম্বটা এখানে রাখা হয়েছে।’

১০০ মিটারের মধ্যে প্রচারণা চালাতে নিষেধ করে মাইকিং করা হচ্ছে এ বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নে তিনি বলেন, ‘প্রশাসনের তাহলে উচিত অন্যান্য সব প্রার্থীদেরও এখানে না আসতে দেওয়া। ভিপি প্রার্থী হিসেবে সব কেন্দ্রে ভোট ঠিকভাবে চলছে কিনা সেটা দেখার দায়িত্ব কি আমার নয়? কেন্দ্রগুলোতেও আমার প্রবেশাধিকার পাওয়ার কথা ছিল। রোকেয়া হল, টিএসসি কেন্দ্রেরটা এখন পর্যন্ত আমি পাইনি।

উদয়নে পাচ্ছি না। আমাদের কোনো আইডি কার্ডও নেই। অভিযোগ দিলে আমরাও প্রচুর অভিযোগ দিতে পারি। আমরা ভোটটা উদযাপন করতে চাচ্ছি, দ্যাটস অল। এ জন্য অভিযোগ থেকে দূরে থাকতে চাচ্ছি। চেষ্টা করছি, প্রকাশ্যে কোনো অভিযোগ না করে এগুলো মিটিয়ে নেওয়া যায় কিনা। আমরা চাচ্ছি না, রাজনৈতিক অপসংস্কৃতিগুলো আবার ফিরে আসুক।’

প্রয়োজনের তুলনায় পোলিং এজেন্ট অনেক কম এ বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশন তাদের যথাযথ বয়ান প্রতিষ্ঠা করতে পারেনি। অভিযোগ করলে অনেক করা যায়, আমরা সুষ্ঠু নির্বাচন চাই।’ উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়