শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০৭:০৫ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ ব্যাংক একীভূতকরণ এবং এনবিআর দুই ভাগ করা নিয়ে যা জানা গেল

পাঁচটি ইসলামি ব্যাংক এতীভূতকরণ নিয়ে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। এদিকে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুই ভাগ করার আগে সরকার অধিকতর পর্যালোচনা করছে বলে জানা গেছে।

শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে ইআরএফ সদস্যদের সঙ্গে প্রাক-বাজেট বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, পাঁচটি ইসলামি ব্যাংক এতীভূতকরণ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার।

 এ সময় বন্ধ কারখানা চালু করার বিষয়ে স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংক প্যাকেজ ঘোষণা করবে বলেও জানান গভর্নর মোস্তাকুর রহমান।
 
আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এতদিন কিছু লোকের হাতে ছিল অর্থনীতির নিয়ন্ত্রণ। রাজনীতিকরণের কারণে খালি হয়ে গেছে ব্যাংক-পুঁজিবাজার। এখন অর্থনীতিকে গণতান্ত্রায়ন করবে সরকার।
 
 আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, এনবিআর দুই ভাগ করা হবে। তবে এর আগে অধিকতর পর্যালোচনা করছে সরকার। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়