শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ১১:২৩ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামাজিক সুরক্ষায় এডিবির বড় ঋণ, উপকৃত হবেন আড়াই লাখ নারী

বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলারের ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), যা ইতোমধ্যে অনুমোদন করেছে সংস্থাটি। এই কর্মসূচির মাধ্যমে সামাজিক সুরক্ষা ব্যবস্থার ব্যবস্থাপনা উন্নত করা, এর পরিধি বাড়ানো এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা জোরদার করা হবে। 

‘সেকেন্ড স্ট্রেংদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম’-এর দ্বিতীয় (সাব-প্রোগ্রাম-২)-এর আওতায় এই অর্থ দেয়া হয়েছে। এর লক্ষ্য হলো সুরক্ষামূলক ও প্রতিরোধমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দুর্বলতা, বঞ্চনা ও দারিদ্র্যের ঝুঁকি কমানো।

এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, এই কর্মসূচি বাংলাদেশের একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল সামাজিক সুরক্ষা ব্যবস্থার দিকে অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের জন্য সহায়তা সম্প্রসারণ এবং অবদানভিত্তিক সুরক্ষা ব্যবস্থা চালুর মাধ্যমে এই সংস্কার দারিদ্র্য ঝুঁকি কমাবে এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়তা করবে।

কর্মসূচির আওতায় অবদানভিত্তিক সামাজিক সুরক্ষা স্কিম চালু করা হবে, যা দীর্ঘমেয়াদে রাজস্ব চাপ কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। বিধবা ভাতা কর্মসূচির আওতায় অন্তত আরও ২ লাখ ৫০ হাজার ঝুঁকিপূর্ণ নারীকে সহায়তা দেয়া হবে। এছাড়া জলবায়ু-সহনশীল সামাজিক সুরক্ষা জোরদারে কর্মভিত্তিক কর্মসূচির মাধ্যমে অভিযোজনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই উদ্যোগগুলো ক্ষুদ্র পর্যায়ে উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়ানো, নারী শ্রমশক্তির অংশগ্রহণ বৃদ্ধি এবং দারিদ্র্য হ্রাসে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে, যা সামষ্টিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রসঙ্গত, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবি একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, যার ৬৯টি সদস্য দেশ রয়েছে, যার মধ্যে ৫০টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। এটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল উন্নয়নকে এগিয়ে নিতে কাজ করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়