শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ০৫:৪৪ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য!

বিশ্ববাজারে ডলারের মান এবং তেলের দামের পতনের ফলে মুদ্রাস্ফীতি ও বৈশ্বিক সুদের হারে উদ্বেগ কমেছে। এতে স্বর্ণের বাজারে বড় দরপতনের পর আবার উর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্যের কারণে স্বর্ণের বাজারে এখনো অস্থিরতা বিরাজ করছে।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ মার্চ (বুধবার) স্বর্ণের দাম ২ শতাংশেরও বেশি বেড়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্পট গোল্ডের দাম ১.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬০০ ডলারে দাঁড়িয়েছে, যা সপ্তাহের শুরুর দাম থেকে ২ শতাংশ বেশি।

এটি গত সোমবারের দাম থেকে বড় ধরনের উত্থান, যখন স্বর্ণের দাম চার মাসের মধ্যে সর্বনিম্ন ৪ হাজার ৯৭.৯৯ ডলারে নেমে গিয়েছিল। রয়টার্স জানায়, ডলারের মান কমে যাওয়ার কারণে স্বর্ণ কিনতে খরচ কম হয়েছে, ফলে এর চাহিদা আবার বাড়তে শুরু করেছে। জেপি মরগান এক বিশ্লেষণে বলেছে, ভূ-রাজনৈতিক সংকটের কারণে স্বর্ণের ভবিষ্যত এখনও ঊর্ধ্বমুখী।

জেপি মরগান তাদের প্রতিবেদনে বলেছে, ‘ডলারের শক্তি এবং ঝুঁকি এড়ানোর প্রবণতার কারণে স্বর্ণের দাম যুদ্ধ-পূর্ববর্তী সময়ের চেয়ে প্রায় ১৭ শতাংশ কমে গেছে, তবে ঐতিহাসিকভাবে এটি স্বর্ণ কেনার একটি ভালো সুযোগ। সংঘাত যত দীর্ঘস্থায়ী হবে, স্বর্ণের বাজার চাঙ্গা হওয়ার সম্ভাবনা তত বাড়বে।’

এদিকে, স্বর্ণের পাশাপাশি রুপার দামও ২.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৩.০৮ ডলারে পৌঁছেছে। প্ল্যাটিনামের দাম ০.৯ শতাংশ বেড়ে ১ হাজার ৯৫১.৩৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.৫ শতাংশ বেড়ে ১ হাজার ৪৬০.৬০ ডলারে পৌঁছেছে।

তবে, বিশ্বের স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী হলেও বাংলাদেশের স্থানীয় বাজারে স্বর্ণের দাম কমেছে। বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। এটি ছিল তাদের ষষ্ঠ দফায় দাম কমানোর ঘোষণা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায় দাঁড়িয়েছে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ২২ শতাংশ কমে যাওয়ার প্রভাবে বাংলাদেশের বাজারে এই পরিবর্তন ঘটেছে। ২১ ক্যারেট স্বর্ণের দাম ৫ হাজার ১৯০ টাকা কমিয়ে ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম ৪ হাজার ৪৯০ টাকা কমিয়ে ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৩ হাজার ৬১৬ টাকা কমে ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা হয়েছে।

এভাবে টানা ছয় দফায় স্বর্ণের দাম কমানোর ফলে বাংলাদেশের বাজারে এখন পর্যন্ত মোট ২৮ হাজার ৯৮৫ টাকা দাম কমেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়