শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০৬:০৩ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রতি বিনিয়োগকারীদের নজর এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। বুধবার (১৮ মার্চ) স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৯৮৪.২৯ ডলারে পৌঁছেছে। খবর রয়টার্সের

ওএএনডিএ-এর সিনিয়র মার্কেট বিশ্লেষক কেলভিন ওং বলেন, ‘স্বর্ণের ভবিষ্যত মূলত ফেডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে ফেড কি এ বছর সুদের হার কমাবে, নাকি অপরিবর্তিত রাখবে—এটি এখন দেখার বিষয়।’

এখনকার ধারণা অনুযায়ী, ফেড তাদের নীতিগত সিদ্ধান্তে দ্বিতীয়বারের মতো সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা রয়েছে।

সাধারণত, মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়ার সময় স্বর্ণের চাহিদা বৃদ্ধি পায়, কিন্তু উচ্চ সুদের হার স্বর্ণের আকর্ষণ কমিয়ে দেয়।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ নিম্নমুখী। স্পট সিলভার ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৭৮.৪২ ডলারে নেমেছে। স্পট প্ল্যাটিনামের দাম ১.২ শতাংশ কমে দুই হাজার ৯৮ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১.৩ শতাংশ কমে এক হাজার ৫৮০.৮১ ডলারে দাঁড়িয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়