শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০১:২৮ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরে দাঁড়ালেন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান মেলিতা মেহজাবিন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য আব্দুল আউয়াল মিন্টুর স্থলাভিষিক্ত হয়ে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক মেলিতা মেহজাবিন।

ব্যাংকটির তথ্যানুসারে, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৫৩৯তম সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে তিনি ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সিদ্ধান্তের পরপরই তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

নির্বাচিত সংসদ সদস্যরা কোনো ব্যাংকের চেয়ারম্যান পদে থাকতে পারবেন না; এমন বিধিনিষেধের কারণে আব্দুল আউয়াল মিন্টু চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান। এর পরিপ্রেক্ষিতেই নতুন চেয়ারম্যান নির্বাচন করে ব্যাংকের পরিচালনা পর্ষদ।

নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মেলিতা মেহজাবিন বর্তমানে গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাজীবনে তিনি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৯ সালে তিনি প্রভাষক হিসেবে আইবিএতে যোগ দেন। কমনওয়েলথ স্কলার হিসেবে যুক্তরাজ্যের অ্যালায়েন্স ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে পিএইচডি সম্পন্ন করেন। এ ছাড়া শ্রীলঙ্কার ইউনিভার্সিটি অব কলম্বো থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

শিক্ষকতা পেশায় আসার আগে তিনি করপোরেট সেক্টরে পাঁচ বছর কাজ করেছেন। এ সময় তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও সিটি ব্যাংক এনএ-এ বিভিন্ন দায়িত্বে ছিলেন।

জানা গেছে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের ঘনিষ্ঠ এস আলম গ্রুপ ও তাদের সহযোগীরা ব্যাংকটি দখল করে লুটপাট করে।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের আগস্টে নানা অনিয়মের অভিযোগে তৃতীয়বারের মতো ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক।

ওই নতুন পর্ষদে তিনজন পরিচালক ও চারজন স্বতন্ত্র পরিচালক ছিলেন। তিন পরিচালক ছিলেন ব্যাংকের শেয়ারহোল্ডার আব্দুল আউয়াল মিন্টু, মোয়াজ্জেম হোসেন ও জাকারিয়া তাহের।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়