শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৯ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সপ্তাহের ব্যবধানে কমেছে ডিম, মুরগি ও পেঁয়াজের দাম

সপ্তাহের ব্যবধানে দাম কমেছে খোলা আটা, ময়দা, পেঁয়াজ, ডিম ও মুরগির। রাজধানীর কাওরানবাজার ও শান্তিনগর বাজারে খোঁজ নিয়ে এসব তথ্য জানা যায়। বাজার সংশ্লিষ্টরা বলেছেন, প্রতি বছর রমজানে নির্দিষ্ট কিছু পণ্যের চাহিদা একসঙ্গে বেড়ে যায়। যার নেতিবাচক প্রভাব পড়ে দামের ওপর। 

বাজারঘুরে দেখা যায়, প্রতি কেজি বেগুন ৮০ থেকে ১২০ টাকা, শসা ৭০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে খিরা ৬০ থেকে ৭০ টাকা কেজির মধ্যে পাওয়া যাচ্ছে। অন্যান্য সবজির দাম স্থিতিশীল রয়েছে। দাম কমেছে লেবু, কাঁচামরিচ ও পেঁয়াজের। বর্তমানে বাজারে মানভেদে প্রতি হালি লেবু ৪০ থেকে ৮০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। যা রমজানের শুরুতে ১০০ থেকে ১৬০ টাকা হালি বিক্রি হয়েছে। যা ভোক্তাদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে।

সপ্তাহের ব্যবধানে খুচরাবাজারে খোলা আটা, ময়দা, ডিম ও মুরগির দামও কমেছে। প্রতি কেজিতে ৪ থেকে ৫ টাকা কমে বাজারে প্রতি কেজি খোলা সাদা আটা ৪০ থেকে ৪৬ টাকা ও খোলা ময়দা ৪৮ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কমেছে ডিমের দামও। বর্তমানে খুচরাবাজারে ফার্মের বাদামি রঙের ডিমের ডজন ১১০ থেকে ১১৫ টাকা বিক্রি হচ্ছে। আর ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে ১০ টাকা কমে ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এবার রমজানের শুরু থেকেই খেজুরের দাম বেশি। বর্তমানে বাজারে সাধারণ মানের প্রতি কেজি খেজুর ৩২০ থেকে ৬০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য বলছে, গত ১ নভেম্বর থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত খেজুর আমদানি হয়েছে ৪৯ হাজার ৮০৭ টন। গত বছর একই সময়ে আমদানি হয়েছিল ৪৪ হাজার ৭১৬ টন। অর্থাৎ আমদানি বেড়েছে ৫ হাজার ৯১ টন বা ১১ দশমিক ৪ শতাংশ। খেজুরের আমদানি বাড়ার পাশাপাশি দাম সহনীয় রাখতে সরকার আমদানি শুল্কও কমিয়েছে। কিন্তু বাজারে খেজুরের দাম বেশি।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়