শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৮ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুল্ক কমানো হলেও কেন কমছে না দাম—ব্যাখ্যা দিলেন এনবিআর চেয়ারম্যান

বাজারে ফলসহ আমদানিনির্ভর বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধির পেছনে কর বা শুল্ক নয়, বরং ডলারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিই প্রধান কারণ বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। রবিবার (২৫ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস–২০২৬ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এ কথা বলেন। 

পণ্যমূল্য বৃদ্ধির ব্যাখ্যায় এনবিআর চেয়ারম্যান বলেন, “গত দুই বছরে ডলারের দাম প্রায় ৪০ শতাংশ বেড়েছে। আগে যে ডলার ৮০-৮৫ টাকায় পাওয়া যেতো, তা এখন ১২৬-১২৭ টাকা। ফলে বিদেশ থেকে পণ্য আমদানিতে খরচ স্বাভাবিকভাবেই বেড়েছে।” তিনি আরও জানান, রাজস্ব বাড়ানোর জন্য গত দেড় বছরে কোনও পণ্যে শুল্ক বাড়ানো হয়নি। বরং জনস্বার্থ বিবেচনায় চাল, পেঁয়াজ, আলু ও সয়াবিন তেলসহ নিত্যপণ্যের শুল্ক কমানো হয়েছে। 

ফল আমদানিতে উচ্চ কর নিয়ে ছড়ানো তথ্যকে ‘ভুল’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ফলের ওপর ডিউটি না বাড়িয়ে উল্টো ইনকাম ট্যাক্স ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। খেজুর আমদানিতেও শুল্ক উল্লেখযোগ্য হারে হ্রাস করা হয়েছে। 

রাজস্ব আদায়ের অগ্রগতি প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান জানান, অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করায় ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এখন পর্যন্ত প্রায় ৪৭ লাখ করদাতা অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন এবং সাড়ে ৩৪ লাখ রিটার্ন জমা পড়েছে। অনলাইনে সরাসরি রাজস্ব আদায় হয়েছে ৪৩০ কোটি টাকা, যা গত বছর ছিল মাত্র ১৭০ কোটি টাকা। প্রয়োজনে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর ইঙ্গিতও দেন তিনি। 

এনবিআর চেয়ারম্যান জানান, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় শুল্ক কাঠামো যৌক্তিক করার কাজ চলছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে যেখানে শুল্ক কমানোর সুপারিশ রয়েছে। এছাড়া এনবিআরের নীতিনির্ধারণ ও ব্যবস্থাপনা কার্যক্রম আলাদা করার সংস্কার কাজ নির্বাচনের আগেই দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

মিথ্যা ঘোষণার মাধ্যমে অর্থ পাচার ঠেকানোকে শুল্ক বিভাগের অন্যতম প্রধান কাজ হিসেবে উল্লেখ করেন চেয়ারম্যান। তিনি জানান, পণ্য খালাস দ্রুত করতে নতুন সফটওয়্যার তৈরির কাজ চলছে। বর্তমানে ৯০ শতাংশ পণ্য এক দিনের মধ্যেই খালাস হচ্ছে, তবে সন্দেহজনক বা গোয়েন্দা তথ্য থাকলে পরীক্ষা-নিরীক্ষার জন্য সময় নেওয়া হয়। 

বিদেশি সিগারেট আমদানি ঠেকাতে বিমানবন্দরে নিয়মিত অভিযান চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আন্ডার ও ওভার ইনভয়েসিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) ঘোষিত আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে সোমবার এনবিআরে একটি সেমিনার আয়োজন করা হবে। পাশাপাশি দেশের বিভিন্ন কাস্টম হাউস ও কাস্টম স্টেশনেও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়