শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ১২:০১ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনি ইশতেহারে আদানির সঙ্গে চুক্তি বাতিলসহ জ্বালানি খাত সংস্কারে ১৩ দাবি ক্যাব যুব সংসদের

এম মাছুম বিল্লাহ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া রাজনৈতিক দল ও প্রার্থীদের ইশতেহারে ভারতের বেসরকারি কোম্পানি আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ কেনার চুক্তি বাতিলের প্রতিশ্রুতিসহ জ্বালানি খাতের সংস্কারে ১৩টি প্রস্তাব অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) যুব সংসদ।

আজ (১৩ জানুয়ারি) মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাবের যুব সংসদ এই আহ্বান জানায়।

সংগঠনটির ১৩ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে—বিদ্যুৎসহ জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন রহিতকরণ-সংক্রান্ত ক্যাবের রিট মামলা দ্রুত নিষ্পত্তি করা এবং এই আইনের আওতায় হওয়া সকল চুক্তি ও লাইসেন্স বাতিল করা। এছাড়া ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা, বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানি খাতকে আবার 'সেবা খাত' হিসেবে প্রতিষ্ঠিত করা এবং সরকারি সেবা মুনাফামুক্ত নিশ্চিত করে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ খরচভিত্তিক নিশ্চিত করার দাবি জানানো হয়।

প্রস্তাবে আরও বলা হয়, জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ উন্নয়নের মাধ্যমে বর্তমানের তুলনায় জীবাশ্ম জ্বালানি আমদানি আগামী সরকারের মেয়াদে কমপক্ষে ৫ শতাংশ কমাতে হবে। পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদন অব্যাহত বৃদ্ধির মাধ্যমে আগামী পাঁচ বছরে গড়ে ১৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং ছোট শিল্প হিসেবে এই বিদ্যুৎ (সৌরবিদ্যুৎ) উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। এছাড়া এলএনজি আমদানি বৃদ্ধি পাঁচ বছরের জন্য রহিত করা এবং কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনক্ষমতা বৃদ্ধি নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গণশুনানির ভিত্তিতে ছাতক (পূর্ব) ও ভোলা/দক্ষিণাঞ্চলের অব্যবহৃত গ্যাস ব্যবহারের কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। বিভিন্ন চুক্তির কারণে রাষ্ট্রের যত আর্থিক ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ সংশ্লিষ্টদের কাছ থেকে আদায় করতে হবে। গ্যাস উন্নয়ন তহবিলের অর্থে গণশুনানির ভিত্তিতে স্থলভাগের শতভাগ গ্যাস বাপেক্সসহ দেশীয় কোম্পানি দ্বারা শতভাগ অনুসন্ধান ও উত্তোলন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জ্বালানি খাতসংশ্লিষ্ট দুর্নীতিসহ অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের 'জ্বালানি অপরাধী' হিসেবে বিচার করতে হবে।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নওশীন জাহান তাকিয়া। লিখিত বক্তব্য উপস্থাপন করেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র রোদ্দুর ধর, আশিকুল ইসলাম, সাদমান সাকিব, সাবাত মোস্তফা প্রথন ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তালহা বিন ইমরান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম।

ক্যাবের যুব সংসদের পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়, আসন্ন নির্বাচনে যেসব রাজনৈতিক দল ও প্রার্থী অংশ নিচ্ছে, তারা জাতীয় স্বার্থে নিজেদের নির্বাচনী ইশতেহারে এসব বিষয় উল্লেখ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়