শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর বাজারে সরবরাহ ঘাটতিতে বেড়েছে সবজি ও মুরগির দাম, স্বস্তি ডাল ও পেঁয়াজে

সরবরাহ ঘাটতির অজুহাতে রাজধানীতে চড়েছে সবজির বাজার। একইসঙ্গে সপ্তাহ ব্যবধানে বেড়েছে মুরগির দামও। অন্যদিকে কিছুটা স্বস্তি দেখা গেছে পেঁয়াজ ও ডালের দামে। শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারসহ আশেপাশের কয়েকটি এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

বিক্রেতারা জানান, কুয়াশার কারণে বাজারে সরবরাহ ঠিকমতো আসছে না। তাই কিছুটা দাম বেড়েছে। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ শীতকালীন সবজির দাম ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

বাজারে কাঁচামরিচের দাম কেজিতে ২০ টাকা বেড়ে বর্তমানে ১২০ টাকায় বিক্রি হচ্ছে; গত সপ্তাহে যা ছিল ১০০ টাকা। শশার দামও ১০ থেকে ২০ টাকা বেড়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। ফুলকপি প্রতি পিস ৪০ টাকা এবং পাতাকপি ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহের তুলনায় প্রতি পিস ১০ থেকে ১৫ টাকা বেশি।

কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে শিম বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, আর মুলা ৫০ টাকায়। টমেটো ২০ থেকে ৩০ টাকা বেড়ে ৯০ থেকে ১০০ টাকা বিক্রি হচ্ছে। উচ্ছে ১০ থেকে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা কেজিতে।

গত সপ্তাহের তুলনায় ডিমের দাম না বাড়লেও বেড়েছে মুরগির দাম। ডিম প্রতি ডজন ১১০ টাকায় বিক্রি হচ্ছে। পাকিস্তানি মুরগির কেজি ২৬০ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় ২০ টাকা বেশি।

দেশি মুরগি কেজিতে ৫৮০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে আগের সপ্তাহে দাম ছিল প্রায় ৫৫০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকায়।

অন্যদিকে কিছুটা স্বস্তি দেখা গেছে পেঁয়াজ ও ডালের দামে। দেশি পেঁয়াজ কেজিতে ৫ টাকা কমে ৪৫ টাকায় বিক্রি হলেও আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম অপরিবর্তিত ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। মুগডাল কেজিতে ২০ টাকা কমে বর্তমানে ১০০ টাকায় নেমেছে। বড় দানার মসুর ডাল ১০ টাকা কমে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়