শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৯ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংক হলিডে নিয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী ৩১ ডিসেম্বর (বুধবার) এক দিনের সরকারি ছুটি ঘোষণা করায়— সেদিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০ ডিসেম্বরের স্মারকের মাধ্যমে সরকার নির্বাহী আদেশে ৩১ ডিসেম্বর এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। এ প্রেক্ষিতে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ওই দিন বন্ধ থাকবে।

তবে সার্কুলারে উল্লেখ করা হয়েছে, ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হিসেবেও গণ্য হবে। একইসঙ্গে বার্ষিক ও অর্ধ-বার্ষিক হিসাব সমাপণী-২০২৫ এর সঙ্গে সংশ্লিষ্ট শাখা বা বিভাগগুলো প্রয়োজনে ব্যাংক কর্তৃপক্ষের নিজস্ব বিবেচনায় খোলা রাখা যাবে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, হিসাব সমাপণী কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট ব্যাংকগুলো প্রয়োজন অনুযায়ী অভ্যন্তরীণ ব্যবস্থাপনা গ্রহণ করতে পারবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়