শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৬ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার ব্যাংক থেকে আরও ৬ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

নিলামের মাধ্যমে চারটি ব্যাংকের কাছ থেকে আরও ৬০ মিলিয়ন বা ৬ কোটি মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, ৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৬ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এই ডলারের কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা। 

আরিফ হোসেন খান আরও বলেন, বাজার স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ডলার কিনছে। আগের মতোই বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে এ ডলার কেনা হয়েছে।

এর আগে, গত বুধবারও (১৭ ডিসেম্বর) ১২২ টাকা ৩০ পয়সা দরে সাতটি ব্যাংকের কাছ থেকে কেনা হয়েছে ৬ কোটি ৭০ লাখ ডলার। এবার নিয়ে চলতি ডিসেম্বরে ৮০৫.৫০ মিলিয়ন বা ৮০ কোটি ৫৫ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে আরও কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সব মিলিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ২৯৩ কোটি ১৫ লাখ বা ২ দশমিক ৯৩ বিলিয়ন ডলার।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়