শিরোনাম
◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৫ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু, কমতে শুরু করেছে দাম

তিন মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ভারত থেকে পেঁয়াজবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্যদিয়ে এই কার্যক্রম শুরু হয়।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, ভারত থেকে আমদানি বন্ধ থাকায় দেশের বাজারে পর্যায়ক্রমে মসলাজাতীয় পণ্য পেঁয়াজের দাম বৃদ্ধি পায়। এমতাবস্থায় ডিসেম্বরের শুরু থেকে গতকাল শনিবার পর্যন্ত হিলিসহ দেশের বিভিন্ন বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৫০ টাকায়। ফলে পেঁয়াজের দাম নিয়ে ভোক্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

তারা আরও জানান, দেশে পেঁয়াজের দামের অস্থিরতা ঠেকাতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার গতকাল শনিবার রাতে আমদানি করার সিদ্ধান্ত নেয়। এই খবর ছড়িয়ে পড়লে রোববার সকাল থেকে হিলিসহ দেশের বিভিন্ন বাজারে দাম কমতে শুরু করে। ফলে কেজিতে অন্তত ৩০ থেকে ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ।

বন্দরের কাস্টমস রাজস্ব কর্মকর্তা এম জামান বাধন জানান, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এই বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজবাহী ট্রাক দেশে প্রবেশ করে। দেশের বাজারে আমদানিকৃত পেঁয়াজগুলো দ্রুত পৌঁছাতে পারে, সেজন্য খালাসের ব্যবস্থা নেওয়া হয়েছে। গত আগস্ট মাসের ৩১ তারিখ থেকে হিলি দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। সরকার নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় রোববার থেকে আবারও পেঁয়াজের আমদানি শুরু হয়েছে।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী জানান, ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করার জন্য ৪ জন আমদানিকারক আইপি (অনুমতি) পেয়েছেন। রোববার বিকেলে পেঁয়াজবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছে। পেঁয়াজগুলো পরীক্ষা-নিরীক্ষা করার পর খালাসের অনুমতি দেওয়া হচ্ছে। এখন থেকে সরকারের বন্ধের ঘোষণা না দেওয়া পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়