শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৬:৪৭ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে খেজুরের দাম কমাতে আমদানি শুল্ক ও কর কমানোর জন্য এনবিআরকে সুপারিশ বাণিজ্য মন্ত্রণালয়ের

আসন্ন পবিত্র রমজান মাসে অপরিহার্য পণ্য খেজুরের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানি শুল্ক ও অগ্রিম কর কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার (২৬ নভেম্বর) এনবিআর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে রোজার সময় খেজুরের দাম সহনীয় পর্যায়ে রাখতে পণ্যটির আমদানি শুল্ক ২৫ থেকে কমিয়ে ১০ শতাংশ, উৎসে করহার ১০ থেকে কমিয়ে ৬ শতাংশ এবং নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।

আগামী ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সুবিধা বহাল রাখার প্রস্তাব করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
 
বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বার্ষিক খেজুরের চাহিদা রয়েছে ১ লাখ থেকে ১ লাখ ১০ হাজার টন। এর মধ্যে শুধুমাত্র রমজান মাসেই চাহিদা থাকে প্রায় ৬০-৭০ হাজার টন। সাধারণত সৌদি আরব, আরব আমিরাত, তিউনিসিয়া, মিশর, জর্ডান, ইরাক, ইরান ও পাকিস্তানের মতো দেশগুলো থেকে এই খেজুর আমদানি করা হয়।

উল্লেখ্য, গত বছরও রোজা শুরুর তিন মাস আগে খেজুরের শুল্ক-কর কমানোর অনুরূপ পদক্ষেপ নেয়া হয়েছিল। এর ফলে আমদানিতে খরচ কমে আসায় বাজারে খেজুরের দাম স্থিতিশীল রাখতে সাহায্য করেছিল।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়