শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৬:৪১ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডলারের দুর্বলতায় স্বর্ণে ঝুঁকছেন বিনিয়োগকারীরা, বেড়েছে বৈশ্বিক দাম

ইউএস ফেডারেল রিজার্ভ আগামী মাসে সুদের হার কমাতে পারে—এমন প্রত্যাশা জোরদার হওয়ায় বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। যা দুই সপ্তাহের কাছাকাছি সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সদ্য প্রকাশিত অর্থনৈতিক ডেটা বিনিয়োগকারীদের এই প্রত্যাশাকে আরও শক্তিশালী করেছে। তারা ডলার ছেড়ে ফের স্বর্ণে ঝুঁকছেন।

জিএমটি সময় সকাল ১০টা ১৯ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৮% বেড়ে প্রতি আউন্স ৪,১৬১.৫৭ ডলারে পৌঁছে। যা ১৪ নভেম্বরের পর সর্বোচ্চ। ডিসেম্বরে ডেলিভারি দেওয়া হবে এমন যুক্তরাষ্ট্রের ফিউচার্স স্বর্ণের দামও ০.৪% বেড়ে আউন্সপ্রতি ৪,১৫৭.৪০ ডলারে দাঁড়িয়েছে।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, ‘বাজার অংশগ্রহণকারীরা আবারও ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদ কমানোর সম্ভাবনা মূল্যায়ন করতে শুরু করেছে।’ সুদ কমলে নির্ভরযোগ্য সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ সাধারণত বেড়ে যায়।

এদিকে দেশের বাজারে বুধবার (২৬ নভেম্বর) স্বর্ণ ভরিতে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা বিক্রি হবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বর্ণ ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়