শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৬:৩৯ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল: ৩০ বছরের অপারেশন এপি মুলারের হাতে, বিনিয়োগ হবে ৫৫০ মিলিয়ন ডলার

চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য ৩০ বছরের জন্য এপি মুলার ফাউন্ডেশনকে অপারেটর নিয়োগ দেওয়ার চুক্তি করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। আগামী সপ্তাহে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। 

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, পিপিপির ভিত্তিতে এই টার্মিনাল পরিচালনা করবে বিদেশি কোম্পানি। তারা শুধু অপারেটর হিসেবে কাজ করবে। বাকি সব কিছু বাংলাদেশ করবে। সাইনিং মানি হিসেবে এপিএম বাংলাদেশকে প্রায় ২৫০ কোটি টাকা দেবে।

তিনি বলেন, 'এপিএম টার্মিনালস আমাদের সঙ্গে লালদিয়া কন্টেইনার টার্মিনাল তৈরি কাজ নিচ্ছে। আমরা তাদের একটা খোলা ময়দান দিচ্ছি। সেখানে তারা টার্মিনাল নির্মাণ করবে, জেটি নির্মাণ করবে, তারপর তারা পুরোটা পরিচালনা করবে। এখানে মালিকানা পুরোটাই থাকছে বন্দরের হাতে। তারা আমাদের জায়গার ওপরে নিজেরা একটা টার্মিনাল করবে এবং ৩০ বছর পরে এটার একটা সময় বর্ধিত করার সুযোগ আছে। যদি তারা কেপিআই সঠিকভাবে ব্যবস্থাপনা করে তাহলে সময় বাড়ানো হবে। নাহলে পুরোটা আমাদের কাছে হস্তান্তর করে দেবে।'

এই প্রকল্পে এপিএম টার্মিনালসের প্রায় ৫৫০ মিলিয়ন ডলারের (৬ হাজার ৭০০ কোটি টাকা প্রায়) মতো খরচ হবে উল্লেখ করে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, এই পুরো টাকাই তারা (এপিএম টার্মিনালস) দেবে, বাংলাদেশ সরকারের কোনো খরচ হবে না। সুতরাং এই পুরো অর্থ আগামী তিন বছরে বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ হিসেবে ঢুকবে।

'আমরা আশা করছি লালদিয়া টার্মিনাল একটা বিশ্বমানের প্রযুক্তির সহায়তায় তৈরি হবে এবং আমাদেরকে বিশ্বমানের সেবা দিতে পারবে', যোগ করেন তিনি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়