শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৬:০২ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার

এক্সিম ব্যাংকের বিপুল অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফিরোজ হোসেনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। 

তিনি জানান, দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারের পর ফিরোজ হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৭ আগস্ট এক্সিম ব্যাংকের ৮৫৭ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সাবেক এমডি ফিরোজ হোসেনসহ মোট ২১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার বিবরণ অনুযায়ী, এমডি হিসেবে দায়িত্ব পালনকালে ফিরোজ হোসেন শাখা অফিসের ‘অসম্পূর্ণ’ ঋণ প্রস্তাব যাচাই-বাছাই ছাড়াই বোর্ডে অনুমোদনের সুপারিশ করেন। এছাড়া তিনি ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হিসেবে সংশ্লিষ্ট ঋণ অনুমোদনেও ভূমিকা রাখেন।

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ব্যাংক মালিকদের সংগঠন বিএবিরও সাবেক চেয়ারম্যান। আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক খাতে আলোচনায় ছিলেন তিনি। ২০২৪ সালে ক্ষমতার পালাবদলের পর ১ অক্টোবর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়