শিরোনাম
◈ ১৫ দিনের ব্যবধানে জেট ফুয়েলের দাম লিটারে আরও ১৫ টাকা কমল ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ০৬:০২ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যের দাম হবে ছয় বছরে সর্বনিম্ন: বিশ্বব্যাংক

বিশ্ববাজারে আগামী বছর পণ্যমূল্য হবে ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। এমন আভাস দিয়েছে বিশ্বব্যাংক। দুর্বল বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি তেলের বাড়তি সরবরাহ ও নীতিগত অনিশ্চয়তার কারণে বিশ্বব্যাপী পণ্যমূল্য গড়ে ৭ শতাংশ হারে কমবে। প্রতিষ্ঠানটির কমোডিটি মার্কেট আউটলুক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য ।

প্রতিবেদনে বলা হয়, জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় বৈশ্বিক মূল্যস্ফীতি কমেছে। পাশাপাশি চাল, গমসহ বিভিন্ন খাদ্যশস্যের দামও কমে আসায় উন্নয়নশীল দেশে খাদ্য সাশ্রয়ী হয়েছে। ২০২৫ সালে পণ্যমূল্য ২০১৯ সালের তুলনায় গড়ে ২৩ শতাংশ এবং ২০২৬ সালে ১৪ শতাংশ বেশি থাকবে।

বিশ্বব্যাংক বলছে, পণ্যবাজার এখন বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল রাখতে ভূমিকা রাখছে। তবে এই স্বস্তি স্থায়ী নয়। সরকারগুলোকে এই সুযোগে রাজস্বনীতি ও বিনিয়োগ কাঠামো পুনর্গঠন করতে হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূরাজনৈতিক উত্তেজনা, লা নিনার প্রভাব, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পর্কিত বিদ্যুৎচাহিদা বৃদ্ধি আগামী বছর পণ্যমূল্যে নতুন কিছু অনিশ্চয়তাও তৈরি করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়