শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ১০:৪০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

ব্যাঙের ছাতার মতো ব্যাংক হয়েছে, মুনাফা শুধু বাংলাদেশ ব্যাংকেরই: বিটিএমএ সভাপতি

মনজুর এ আজিজ : দেশে ব্যাঙের ছাতার মতো ব্যাংক হয়েছে। রাস্তায় রাস্তায় ব্যাংক। কিন্তু বাংলাদেশ ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংক মুনাফা করেনি বলে মন্তব্য করেছেন বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

মঙ্গলবার (২১ অক্টোবর) গুলশানে একটি হোটেলে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ইম্পারেটিভ ফর সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্টস শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি।
বিটিএমএ সভাপতি বলেন, এতগুলো ব্যাংক হয়েছে যা প্রয়োজনের ভিত্তিতে গড়ে উঠেনি, শুধু রাজনৈতিক বিবেচনায় গড়ে উঠেছে। এতে পুরো ব্যাংকখাতে কস্ট অব ফান্ড বাড়িয়েছে। পরিবর্তিত অবস্থায় একটি পক্ষ পালিয়ে যাওয়ার পর বাড়তি কস্ট অব ফান্ড আমাদের ওপর থেকে তুলে নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধে ড. আশিকুর রহমান চৌধুরী বলেন, দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা না থাকার পেছনে প্রধান কারণ ব্যাংক কোম্পানি আইন ও আইন প্রয়োগে ব্যর্থতা। যা বাণিজ্যিক ব্যাংকগুলোতে পারিবারিক আধিপত্যকে অনুমোদন করেছে, ফলে আর্থিকখাতের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, সরকারি হস্তক্ষেপ বাংলাদেশ ব্যাংক পরিচালনার ক্ষেত্রে বাধাগ্রস্ত করেছে। এতে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ, বাজেট এবং বোর্ড গঠনের ওপর নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের স্বকীয়তাকে খর্ব করেছে। কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীনতা দিতে সরকারের হাত থেকে নিয়ন্ত্রণ ছাড়তে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়