শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ০৮:০৫ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন নির্দেশনা শনিবার ব্যাংক খোলা রাখা নিয়ে

আসন্ন হজ কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী শনিবার (১৮ অক্টোবর) কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা বা উপশাখাগুলো খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তফসিলি ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।

প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার জন্য আমানতকারীরা যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় উপস্থিত থাকবেন, ব্যাংকগুলোকে ততক্ষণ পর্যন্ত ওই অর্থ গ্রহণ অব্যাহত রাখতে হবে।

এ ছাড়া, সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোতে গ্রাহক সেবার সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যাংকগুলোকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংকিং কার্যক্রমের বিশেষ প্রয়োজনে ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়