শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ১১:৫৫ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৯%, কমে আসবে মূল্যস্ফীতি: আইএমএফের পূর্বাভাস

চলতি ২০২৫-২৬ অর্থবছরের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস আরও খানিকটা কমিয়ে দিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৯ শতাংশ। এর আগে গত জুলাই মাসে ৫ দশমিক ৪ শতাংশ এবং এপ্রিলে ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল আইএমএফ।  

মঙ্গলবার প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে জিডিপি প্রবৃদ্ধির নতুন পূর্বাভাস দেওয়া হয়েছে। আইএমএফের দেওয়া জিডিপি প্রবৃদ্ধির নতুন পূর্বাভাস বিশ্বব্যাংকের হিসাবের তুলনায় খানিকটা বেশি। তবে এডিবির তুলনায় কিছুটা কম। 

সম্প্রতি বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৮ শতাংশ; আর এডিবির হিসাবে ৫ শতাংশ। 

উল্লেখ্য, বিবিএসের সাময়িক হিসাবে, গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে হয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশ। প্রবৃদ্ধির এ হার করোনা-পরবর্তী সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। 

এদিকে মূল্যস্ফীতি কমে আসার পূর্বাভাসও দিয়েছে আইএমএফ। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরে বাংলাদেশে গড় মূল্যস্ফীতির হার কমে হতে পারে ৮ দশমিক ৪ শতাংশ। আগামী অর্থবছরে তা আরও কমতে পারে।  

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, গত ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি হয়েছে ১০ দশমিক শূন্য ৩ শতাংশ। মূল্যস্ফীতির এ হার ছিল গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ। 

বিশ্ব অর্থনীতি প্রসঙ্গে আইমএফের প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের উচ্চ হারে শুল্ক আরোপসহ নানা কারণে বিশ্ব-অর্থনীতিতে এখনও অস্থিরতা চলছে। অর্থনীতির এই অনিশ্চয়তা দীর্ঘায়িত হলে প্রবৃদ্ধি কমে যাবে। সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনায় আইএমএফ মনে করছে, ২০২৫ সালের বিশ্ব-অর্থনীতিতে প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ২ শতাংশ। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়