শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ১২:১৪ রাত
আপডেট : ১১ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

বাড়লো জেট ফুয়েলের দাম!

মনজুর এ আজিজ : বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আবার বেড়েছে। অক্টোবর মাসের জন্য দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারে ৯৬ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৯৯ টাকা ২৯ পয়সা করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার ০.৬৩৩৩ ডলার থেকে বাড়িয়ে ০.৬৫৪৫ ডলার নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৯ টাকা ৬৬ পয়সা থেকে কমিয়ে ৯৬ টাকা ৯ পয়সা করা হয়েছিল। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার ০.৬৫০২ ডলার থেকে কমিয়ে ০.৬৩৩৩ ডলার নির্ধারণ করা হয়।

এর আগে আগস্ট মাসে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারে ৯৮ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ৯৯ টাকা ৬৬ পয়সা করা হয়েছে। আর আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার ০.৬৪০১ ডলার থেকে বাড়িয়ে ০.৬৫০২ ডলার নির্ধারণ করা হয়েছিল।

প্রসঙ্গত, সাধারণত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন জেট ফুয়েল আমদানি করে এবং পদ্মা অয়েল লিমিটেড এককভাবে এয়ারলাইন্সগুলোকে তা সরবরাহ করে। সম্প্রতি দেশীয় ব্যবসা প্রতিষ্ঠান পারটেক্স পেট্রোলিয়াম দেশের প্রথম বেসরকারি কোম্পানি হিসেবে জেট ফুয়েল উৎপাদন শুরু করেছে। প্রতিষ্ঠানটি প্রতিদিন ২ হাজার ৮০০ ব্যারেল জেট ফুয়েল উৎপাদন করবে।

এয়ারলাইন্সগুলোর তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন ৯ হাজার ব্যারেল জেট ফুয়েলের চাহিদা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়