শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংকের মূলধন ১০ শতাংশের কম হলে কর্মকর্তারা বোনাস পাবেন না: গভর্নর আহসান এইচ মনসুর

কোনো ব্যাংকের মূলধন যদি ১০ শতাংশের নিচে হয় এবং প্রভিশন ঘাটতি থাকে তাহলে ওই ব্যাংকের শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ট (মুনাফা) দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। পাশাপাশি এসব ব্যাংকের কোনো কর্মকর্তাকে বোনাস দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশ-এনআরবি আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ; আসন্ন নির্বাচন, প্রবাসীদের অংশগ্রহণ, আগামীর অর্থনীতি’ শিরোনামে এক আলোচনায় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।

আহসান এইচ মনসুর বলেন, গত কয়েক বছর অর্থ ব্যবস্থায় শঙ্কা তৈরি হয়, একটা অস্থিরতা বিরাজ করছিল। সেখান থেকে ফিরিয়ে আনতে আমরা কাজ করছি এবং আংশিক হলেও কাজ করছি। চেষ্টা করছি বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করার।

তিনি বলেন, বর্তমানে ব্যালেন্স অব পেমেন্ট সবগুলোতেই উদ্বৃত্ত আছে। এর কারণ হলো রেমিট্যান্সপ্রবাহ ২১ শতাংশ বেড়েছে। আবার সংকটের মধ্যেও রপ্তানিও বেড়েছে।  

জুনের ঋণখেলাপি রিপোর্টে ৩০ শতাংশ খেলাপির আশঙ্কা করা হচ্ছে জানিয়ে গভর্নর বলেন, পাঁচটি ব্যাংক একীভূত করার বিষয়ে সরকারের সঙ্গে রোববার (৭ সেপ্টেম্বর) আলোচনা শুরু হবে। এটা এক-দুই বছরের মধ্যে ভালো করবে। কর্মকর্তা ও আমানতকারীদের জন্যও ভালো হবে।

তিনি বলেন, হুন্ডি কমে এসেছে। প্রবাসী আয়ের ৩০ শতাংশ লিকেজ হতো। আমদানি কমেনি, তবে মূল্যটা কমে এসেছে। মূল্য বাড়িয়ে পাচার করার মানুষ এখন দেশে নেই, তাই ব্যয় কমেছে। যেভাবে অর্থপাচার হতো সেভাবে এখন হয় না। এর পেছনে কাজ করছে সুশাসন। এজন্যই বেড়েছে রিজার্ভ।

গভর্নর বলেন, ডলার সংকট না থাকলেও টাকার সংকট রয়েছে। এখন মূল্যস্ফীতি নিয়ে কাজ করছি, আরও কাজ করতে হবে। এটা একদিনে হয় না, সময় লাগে। চালের দামটা বেড়ে যাওয়ায় আগস্টে কিছুটা মূল্যস্ফীতি বেড়েছে, তবে মূল্যস্ফীতি আমাদের ৫ শতাংশের নিচে নামাতেই হবে। উৎস: বাংলানিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়