শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩২ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

আফগানিস্তানে দুর্গতদের জন্য পোশাক পাঠালো বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক : আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংস্থাটি এই মানবিক সংকটে ২ হাজার পোশাক অনুদান দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সংস্থার ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলাম এসব পোশাক প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের জয়েন্ট অপারেশনসের জিএসও-২ (নৌ), লেফটেন্যান্ট কমান্ডার ফরিদুজ্জামান খানের কাছে হস্তান্তর করেন। এসময় বিজিএমইএয়ের সিনিয়র অতিরিক্ত সচিব (ক্রাইসিস ম্যানেজমেন্ট) মুনসুর খালেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত ১ সেপ্টেম্বর ভূমিকম্প আঘাত হানে। এতে ১ হাজার ৪০০ জনের বেশি নিহত, ৩ হাজারের বেশি আহত ও ৮ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খাদ্য, পানি, বাসস্থান ও জরুরি চিকিৎসাসেবার অভাবে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে।

এ কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ কার্যক্রমের সমন্বয় করছে এবং বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে খাদ্য, বস্ত্র ও চিকিৎসাসামগ্রী পাঠানো হবে। এ উদ্যোগে অংশীদার হয়ে বিজিএমইএ তার মানবিক দায়িত্ব পালন করছে।

বিজিএমইএ বিশ্বাস করে, এ মানবিক সহায়তা আফগান ভাইবোনদের প্রতি সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। এ দুঃসময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা দুর্গত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়