শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১২ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় ৪৯তম স্থানে বাংলাদেশের আজিজ খান, সম্পদ ১.১ বিলিয়ন ডলার

সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় ৪৯তম স্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী ও সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। এ তালিকায় শীর্ষে রয়েছেন মেটা প্ল্যাটফর্মসের সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো স্যাভেরিন, যাঁর সম্পদের পরিমাণ ৪৩ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বস প্রকাশিত সর্বশেষ তালিকায় এ তথ্য উঠে এসেছে।

গত বুধবার প্রকাশিত তালিকা অনুযায়ী, সিঙ্গাপুরের নাগরিক আজিজ খানের সম্পদের পরিমাণ বর্তমানে ১১০ কোটি মার্কিন ডলার (১.১ বিলিয়ন ডলার)। দুই বছর আগের তুলনায় সম্পদ সামান্য কমলেও তিনি টানা কয়েক বছর সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় অবস্থান করছেন। ২০২৩ সালে তাঁর অবস্থান ছিল ৪১তম এবং ২০২২ সালে ৪২তম।

ফোর্বসের বৈশ্বিক ধনকুবেরের তালিকায় তিনি ২ হাজার ৭৯০তম স্থানে রয়েছেন। মূলত বিদ্যুৎ খাত থেকেই আজিজ খানের সম্পদের বড় অংশ এসেছে। ২০১৯ সালে তিনি সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ার জাপানি প্রতিষ্ঠান জেরার কাছে বিক্রি করেন।

৭০ বছর বয়সী আজিজ খান এক দশকের বেশি সময় ধরে সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস করছেন। তবে তাঁর নেতৃত্বাধীন সামিট গ্রুপের কার্যক্রমের মূল কেন্দ্র এখনো বাংলাদেশেই। বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস, রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাতে প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে।

বাংলাদেশে সামিট গ্রুপের বিদ্যুৎ খাতের সব সম্পদ সিঙ্গাপুরে নিবন্ধিত হোল্ডিং কোম্পানি সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের মাধ্যমে পরিচালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রিধারী আজিজ খান তিন সন্তানের জনক।

সাম্প্রতিক সময়ে তিনি ও তাঁর পরিবার দুর্নীতির অভিযোগে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরদারিতে রয়েছেন। গত মাসে হাইকোর্টের নির্দেশে দুদক তাঁর পরিবারভুক্ত সদস্যদের ১৯১টি ব্যাংক হিসাব জব্দ করে। এসব হিসাবে জমা রয়েছে ৪১ কোটি ৭৪ লাখ টাকা।

আজিজ খান আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের ভাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়