শিরোনাম
◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর

প্রকাশিত : ০৮ জুন, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ৭ বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. রুবেল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

সোমবার (৮ জুন) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল রাতে ওই শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোতাহার হোসেন। অভিযুক্ত রুবেল ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কাইজারকুন্ড এলাকার শাজাহান খলিফার ছেলে।

ভুক্তভোগী পরিবার জানান, রবিবার বিকেলে বড় কুশিয়ারা একটি অটো গ্যারেজের পাশে খেলা করছিল শিশুটি। এ সময় অভিযুক্ত রুবেল শিশুটিকে চানাচুর খাওয়ানোর কথা বলে গ্যারেজের ভেতরে টয়লেটের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন প্রতিবেশি এক মহিলা দেখে শিশুটির পরিবার ও এলাকার লোকজনকে জানান।এরপর শিশুটির পরিবার ও আশপাশের লোকজন গ্যারেজের ভেতরে টয়লেটের সামনে গিয়ে দরজা খুলতে বলে। কিন্তু রুবেল দরজা না খুলে শিশুটির মুখ চেপে ধরে বসে থাকে। একপর্যায় টয়লেটের দরজা ভেঙে ফেলার চেষ্টা করলে রুবেল দরজা খুলে দেয়। পরবর্তীতে সবাই মিলে ধর্ষণের চেষ্টাকারী রুবেলকে আটকিয়ে রেখে পুলিশের হেল্প লাইন ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানায়। সংবাদ পেয়ে ধামরাই থানার পুলিশ সেখানে গিয়ে ধর্ষণের চেষ্টাকারী রুবেলকে আটক করে থানায় নিয়ে আসে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোতাহার হোসেন জানান, কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা একটি অটো গ্যারেজে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এলাকার লোকজন আটকিয়ে রেখে পুলিশকে খবর দেয় সংবাদ পেয়ে দ্রুত সেখানে গিয়ে ধর্ষণের চেষ্টা কারী রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। রাতেই শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়