শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ০৮:২১ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুশইনের শিকার ছোট্ট রোজিনার বাড়ি ফেরার আকুতি

ঠাকুরগাঁও প্রতিনিধি : ভারতের কলকাতার একটি স্কুলে ক্লাস সিক্সে পড়–য়া ছাত্রী রোজিনা আক্তার। সেখানে বাবা মা আর পাঁচ ভাইবোন নিয়ে সুখেই কাটছিলো তাদের। সম্প্রতি ভারতীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাবা-মা বোনসহ ১১ জনকে বাংলাদেশের ঠাকুরগাঁও সীমান্তে পুশইন করে ভারতীয় বিএসএফ। যে চোখে একসময় স্বপ্ন দেখতো লেখাপড়া করে অনেক বড় হবে, আজ সে চোখেই পানির সাথে জমাট বেধেছে ভয় আর নিরাপত্তাহীনতার।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাও সীমান্তে শুক্রবার দিবাগত রাতে নারী পুরুষ ও শিশু সহ ১১ জনকে পুশইন করে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ । ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও হচ্ছে না সমাধান। দুইবার পতাকা বৈঠকের মাধ্যমেও মিলছেনা কোন সুরাহা। ফলে তিন দিন ধরে সীমান্তের জমিতেই বসে মানবেতর জীবন যাপন করছে তারা। কখনো রোদে পুড়ে আবার কখনো বৃষ্টিতে ভিজে খাওয়া, গোসল ছাড়াই বেঁচে থাকার কঠিন লড়াই করছে প্রতিক্ষণ। ঠাকুরগাঁও মশালগাঁও সীমান্তের গ্রামবাসীরা মানবিক দৃষ্টিতে কিছু শুকনো খাবার দিলেও তা পর্যাপ্ত নয়। খুধা তৃষ্ণায় প্রতিবন্ধি ছোট ভাই আর ৯ মাসের অন্তস্বত্ত্বা মাকে নিয়ে তাই রোজিনার কান্না যেন থামছেই না। দ্রুত বাড়ি ফেরার আকুতি তার।

বিজিবি সুত্রে জানাযায়, গত ৫ জুন দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩৪৯/৭-এস এর কাছে বিএসএফ ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ অভ্যন্তরে অবস্থান করছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা জানান, তারা ভারতের পশ্চিমবঙ্গের দমদম এলাকায় বসবাস করতেন। গত ২৬ মে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী তাদের হেফাজতে নেয় এবং একটি নির্দিষ্ট স্থানে রাখে, যেখানে আরও প্রায় ২০০ থেকে ৩০০ জন অবস্থান করছিলেন। পরে তাদের বিভিন্ন দলে ভাগ করে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়।

তাদের দাবি, ভারতীয় পুলিশের একটি গাড়িতে করে ৮৭ বিএসএফ ব্যাটালিয়নের বহরগাঁও ক্যাম্পে নেওয়ার পর একদিন সেখানে রাখা হয়। পরে ৬ জুন রাতের দিকে সীমান্তের দিকে পাঠানো হলে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হয়।

এ বিষয়ে দিনাজপুর (৪২ বিজিবি) ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ঘটনাটি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলমান রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। আমরা চেষ্টা করছি দু পক্ষের পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুত একটি সমাধানের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়