শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ০৭:৩৫ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নদীতে গোসলে নেমে দুই বোনের একজন নিখোঁজ, আরেকজনের মরদেহ উদ্ধার

মিজান লিটন : চাঁদপুর সদর উপজেলায়  নদীতে গোসল করতে গিয়ে দুই বোন নিখোঁজ হয়েছে।এদের মধ্যে একজনের মরদেহ সন্ধ্যায় উদ্ধার করা গেলেও অন্যজন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (৪জুন) বিকেলে উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নে মনোহরখাদী গ্রামে ধনাগোদা নদীতে এ ঘটনা ঘটে। 

নিহত স্বপ্না সরকার (৩৫) ওই গ্রামের শম্ভু সরকারের স্ত্রী তার বাক প্রতিবন্ধী বোন রনা রানী (৩২)। 

ওই গ্রামের গৌর সরকার জানান, তারা দুই বোন ধনাগোদা নদীতে গোসল করতে যান।এসময় স্রোতের মুখে পড়ে ছোট বোন  রনা রানী। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে এগিয়ে যান তার বড় বোন স্বপ্না। একপর্যায়ে দু'জনেই নদীর স্রোতে ভেসে যান। পরে সন্ধ্যায় স্থানীয় লোকজনের মাধ্যমে স্বপ্না রানীর মরদেহ উদ্ধার করা গেলেও রাত সাড়ে ৯টা পর্যন্ত নিখোঁজ রনা রানীর সন্ধান পাওয়া যায়নি। নিহতের  স্বজনরা স্বপ্না নারী জীবিত আছে ভেবে  তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সফিকুল ইসলাম স্বপ্না রানীকে মৃত ঘোষণা করেন। 

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, নিখোঁজ নারীকে খুঁজতে শুক্রবার সকালে ধনাগোদা নদীতে ডুবুরী দল নিয়ে অভিযান পরিচালনা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়