শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ০৭:০৭ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যমুনা সেতুতে সকাল থেকে যানজট, বিকেলেও ধীরগতিতে চলছে যানবাহন

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকাল তীব্র গরমের পর দুপুরের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও বেশি বিড়ম্বনায় পড়েন ট্রাকে ও মোটরসাইকেলে ঢাকায় ফেরা যাত্রীরা।

শুক্রবার (৫ জুন) বিকেল পর্যন্ত সেতুর পশ্চিমের আশপাশে অন্তত ১২ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। এর আগে শুক্রবার সকাল থেকে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা থেকে সীমান্ত বাজার পর্যন্ত ঢাকাগামী লেনে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোর রাতে যমুনা সেতুর ওপর একাধিক যানবাহনের সংঘর্ষ ও কিছু ত্রুটিপূর্ণ গাড়ি বিকল হয়ে পড়ার পাশাপাশি ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের অতিরিক্ত চাপে এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছে পুলিশ। 

গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে আসা ঢাকাগামী বাসের যাত্রী মকবুল হোসেন জানান, ‘সিরাজগঞ্জের নলকা সেতু পার হওয়ার পর থেকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পরে আছি। কখন ঢাকা পৌঁছাবো ঠিক নাই।’

নওগাঁ থেকে ছেড়ে আসা যাত্রবাহী বাসচালক আব্দুল হানিফ জানান, ‘যমুনা সেতু সংযোগ মহাসড়কের নলকা সেতু অতিক্রম করার পর থেকে তীব্র যানজটে পড়েছি। ১০ মিনিটের পথ ৩ ঘণ্টায় অতিক্রম করতে পারিনি।’

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম বিকেল সাড়ে ৫টার দিকে জানান, যমুনা সেতুর ওপর একাধিক যানবাহনের সংঘর্ষের কারণে ও ঈদের ছুটি শেষে গার্মেন্টস শ্রমিক ও সাধারণ মানুষ একযোগে কর্মস্থলে ফিরছেন, যার ফলে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। এতে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা থেকে সীমান্ত বাজার পর্যন্ত ঢাকাগামী লেনে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়