শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ১১:৫৬ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে ক্রীড়া সামগ্রী বিতরন করলেন বিকেএসের আহবাহক সেলিম

আজিজুল হক,বেনাপোল (যশোর): যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে যশোরের বেনাপোলে স্থানীয় ফুটবলপ্রেমী ও খেলোয়াড়দের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) বিকাল ৫ টায় বেনাপোলে আয়োজিত এক অনুষ্ঠানে ক্রীড়া সংগঠন বি.কে.এস-এর আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম স্থানীয় ফুটবলারদের হাতে ফুটবলসহ অনান্য সামগ্রী তুলে দেন। এ সময় বি.কে.এস-এর খেলোয়াড়বৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বিকেএসের সদস্য রাশেদুর রহমান রাসু, শফিকুল ইসলাম উজ্জ্বল, হারুন খান এবং মাহবুবুর রহমান ডলার।

অনুষ্ঠানে মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। একটি সুস্থ, সচেতন ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। তাই তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে আমাদের এ উদ্যোগ।

তিনি ভবিষ্যতেও এলাকার ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও খেলোয়াড়দের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে স্থানীয় খেলোয়াড়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন সহযোগিতা অব্যাহত থাকলে এলাকার ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে এবং নতুন প্রজন্ম খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে উঠবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়