শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ০৮:৪২ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরের বাঁশখালীর উপকূলীয় এলাকায় যৌথ অভিযানে জ‌রিমানা ও বরফ জব্দ

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি : চট্টগ্রামের বাঁশখালীর বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড যৌথ অভিযান প‌রিচালনা করা হয় । এসময় ফি‌শিং বোট‌কে জ‌রিমানা ও বরফ জব্দ ক‌রে তা সাগ‌রে ফে‌লে নষ্ট করা হয়।

বাঁশখালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিনের দেওয়া তথ‌্য ম‌তে বুধবার (০৩ জুন) ভোররাত ৪:২০টার ব‌ঙ্গোপসাগ‌রের  বাঁশখালী সংলগ্ন মোহনা এলাকায় পরিচালিত এ অভিযানে ৫৮ দিনের সামুদ্রিক মৎস্য আহরণ নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরণের সময় “এফবি আল্লাহ মালিক-৬৫” নামের একটি আর্টিসানাল নৌযান আটক করা হয়। অভিযানকালে “এফবি আল্লাহ মালিক-৬৫”টি মৎস্য আহরণের উদ্দেশ্যে বরফ পরিবহণরত  নৌযানটি থেকে প্রায় ২০০ পিস বরফ জব্দ করা হয়। সরকারি বিধিমালা লঙ্ঘনের দায়ে নৌযানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত বরফসমূহ সমুদ্রে ফেলে বিনষ্ট করা হয়।

পরবর্তীতে ভবিষ্যতে আর আইন অমান্য করবেন না—এ মর্মে লিখিত মুচলেকা গ্রহণের পর নৌযানটি মালিকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

দেশের জলজ ও মৎস্যসম্পদ রক্ষায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন,সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি কন্টিনজেন্ট বাঁশখালীর কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) পি কে বিশ্বাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়