শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ০৮:৫৫ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই অস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার-২

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পৃথক অভিযানে দুটি একনলা বন্দুক ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই যুবককে গ্রেপ্তার করা হয়। সোমবার (১ জুন) জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও চন্দ্রগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে এসব অস্ত্র-কার্তুজ উদ্ধার ও আসামীদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী ইউনিয়নের মটবী গ্রামের চুনু কাজী বাড়ির একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়। অস্ত্রটি থানায় জব্দ রাখা হয়েছে এবং এর উৎস ও মালিকানা শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

এর একঘন্টা পরে একই ইউনিয়নের মটবী গ্রামের মন্ত্রী পাটোয়ারী বাড়ির সামনের সড়কে চন্দ্রগঞ্জ থানা পুলিশ একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাদের দেহ তল্লাশি করলে একটি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ গ্রামের মৃত ছায়েদল হকের ছেলে জাহাঙ্গীর আলম (২৮) এবং চন্দ্রগঞ্জ থানার কুশাখালী ইউনিয়নের ফরাশগঞ্জ গ্রামের আবুল কালামের ছেলে মো. সেলিম (২৫)।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, এনএসআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পরিত্যক্ত ঘর থেকে একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি সেখানে কীভাবে এসেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, চন্দ্রগঞ্জ এলাকায় পৃথক অভিযানে অস্ত্র উদ্ধার এবং অস্ত্রসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পৃথক দুটি ঘটনায় মোট দুটি একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়গুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়