শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩১ মে, ২০২৬, ০৪:৪১ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাত-পা বেঁধে ভিক্ষুক বৃদ্ধাকে ধর্ষণ

কিশোরগঞ্জের করিমগঞ্জে এক বৃদ্ধাকে (৬৮) ধর্ষণের অভিযোগে মো. খোকন (৪৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে উপজেলার জয়কা ইউনিয়নের খিজিরপুর গ্রাম থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে ধোলাই দিয়ে ও পিঁপড়ার কামড় খাইয়ে পুলিশে সোপর্দ করে।

আজ রোববার ভুক্তভোগীর মেয়ে বাদী হয়ে করিমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। গ্রেপ্তার মো. খোকন উপজেলার জয়কা ইউনিয়নের মথুরাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিধবা ভুক্তভোগীর কোনো ছেলেসন্তান নেই। জীবিকার তাগিদে তিনি বিভিন্ন গ্রামে ভিক্ষা করেন। ২৩ মে সকাল সাড়ে ৯টার দিকে তিনি জয়কা ইউনিয়নের কান্দাইল গ্রামে ভিক্ষা করতে যান। বিকেলে খোকন তাঁর সন্তানের মাথায় হাত দিয়ে দোয়া করে দেওয়ার কথা বলে ওই বৃদ্ধাকে ডেকে নেন। পরে কৌশলে তাঁকে কান্দাইল গ্রামের একটি পরিত্যক্ত দোচালা টিনের ঘরে নিয়ে যান।

এজাহারে উল্লেখ করা হয়, ঘরের ভেতর নেওয়ার পর খোকন ওই বৃদ্ধাকে প্রাণনাশের হুমকি দেন এবং রশি দিয়ে তাঁর দুই পা বেঁধে ধর্ষণ করেন। এ সময় শারীরিক নির্যাতনে বৃদ্ধা জখম হন। ঘটনার পর খোকন পালিয়ে যান। পরে স্থানীয় এক নারী ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন।

ঘটনার পর শনিবার সকালে ভুক্তভোগী নারীর মেয়েকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বলতে দেখা যায়, ‘আমার মা আসরের সময় মেঘ-বৃষ্টির মধ্যে বাড়ি ফিরলে দেরি হওয়ার কারণ জানতে চাই। মা প্রথমে ভয়ে কিছু বলতে চাননি, শুধু বলছিলেন যে মথুরার মানুষ অনেক কিছু বলবে। আমি তখন জোর দিয়ে জিজ্ঞেস করি—তিনি কোথাও পড়ে গেছেন কি না, নাকি চাল নিয়ে কোনো ঝামেলা হয়েছে, নাকি কোনো পুরুষ মানুষ তাঁকে ধরেছে? এ কথা শুনেই মা কান্নায় ভেঙে পড়েন। মা কাঁদতে কাঁদতে আমাকে বলেন, “ও মা, তুমি আমাকে কিছু বলো না। একটা পুরুষ মানুষ আমাকে একটা ঘরের ভেতর নিয়ে হাত-পা বেঁধেছে। তারপর আমার মুখের ওপর বসে আমাকে কামড় দিয়েছে....”।’

ভুক্তভোগীর মেয়েকে আরও বলতে দেখা যায়, ঘটনার পরপরই তিনি স্থানীয় জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের কাছে গিয়ে বিচার দাবি করলে তিনি তাৎক্ষণিক কোনো সামাজিক পদক্ষেপ না নিয়ে তাঁদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।

এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শনিবার বিকেলে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত খোকনকে আটক করে ধোলাই দেয় এবং একপর্যায়ে পিঁপড়ার কামড় খাইয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বিকেলে খিজিরপুর গ্রামে বিক্ষোভ মিছিলও করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, আজ রোববার দুপুরে আসামি খোকনকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়