শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ৩১ মে, ২০২৬, ০৩:৩৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসচাপায় নেত্রকোনায় প্রাণ গেল মা ও দুই মেয়ের

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নতুন বাইপাস এলাকায় বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত হয়েছেন। আহত রয়েছেন চালকসহ নিহত নারীর স্বামী।
রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনার চল্লিশা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন আহত আইনুলের স্ত্রী নুরজাহান (৫০), মেয়ে স্মৃতি (১৮) ও ইতি (১৫)। তারা নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের বাসিন্দা। 

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কান্তি সরকার জানান, সকালে ঈদের চতুর্থ দিনে অটোরিকশায় চল্লিশা বাবার বাড়ি যাচ্ছিলেন নুরজাহান। পথে বাইপাস এলাকায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বাসের নিচে চলে যায় অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মা ও এক মেয়ে। পরে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিলে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নুরজাহানের স্বামী আইনুল হক (৬০) ও অটোরিকশাচালক রেহান মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন গিয়ে বাইপাস মোড়ে গোল চত্বর এবং স্পিড বেকারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়