শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩০ মে, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় আড়াই বছরের শিশু ধর্ষণের চেষ্টা: হাসপাতাল ওয়ার্ড বয় গ্রেফতার

মো. বশির উদ্দিন, ডেমরা (ঢাকা) প্রতিনিধি : রাজধানীর ডেমরায় একটি বেসরকারি হাসপাতালে দুই বছর ৬ মাস বয়সের এক মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে হাসপাতালটির ওয়ার্ড বয়। এ ঘটনার একটি ভিডিও চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্ত নুর নবীকে (২০) আটক করে ডেমরা থানা পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে শুক্রবার দিবাগত রাতে ডেমরা থানায় ভুক্তভোগীর বাবা লম্পট নুর নবীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওইদিন বিকালে সারুলিয়া শামসুল হক জেনারেল হাসপাতালে শিশু ধর্ষণ চেষ্টার এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। লম্পট নুর নবী বরিশালের মেহেন্দিগঞ্জ থানার সিন্নিরচর গ্রামের মৃত শহীদ শিকারীর ছেলে। সে বর্তমানে শামসুল হক জেনারেল হাসপাতালেই ওয়ার্ড বয় হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভুক্তভোগী মেয়েটির মা গত ২৭ মে দিবাগত রাতে দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার জন্য ওই হাসপাতালটিতে ভর্তি হয়। পরবর্তীতে একটি কেবিনে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি মায়ের সঙ্গেই হাসপাতালে অবস্থান করছিল। সে সুবাদে অবসরে ওই ভুক্তভোগী হাসপাতালটির ওয়েটিংরুমে টেলিভিশন দেখতে যেত। এদিকে  গত শুক্রবার (২৯ মে) বিকালে ওয়েটিং রুমে কোন নার্স বা দায়িত্ব রত কেউ না থাকায় নুর নবী নানা কৌশলে মেয়েটির গোপনাঙ্গে হাত দিয়ে তার যৌন কামনা চরিতার্থের চেষ্টা করে। এই ঘটনায় মেয়েটি দৌড়ে গিয়ে তার মায়ের কাছে সব খুলে বলে। পরে মেয়েটির বাবা লম্পট নুর নবীকে স্থানীয় লোকজনের মাধ্যমে আটক করে। এ সময় হাসপাতালটির ক্লোজ সার্কিট ক্যামেরায় ঘটনার ভিডিও ধারণ হয়।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি তাইফুর রহমান মির্জা বলেন, মানুষের এত বড় নৈতিক অবক্ষয় কিছুতেই মেনে নেয়া যায় না। আর হাসপাতালে আড়াই বছরের একটি মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা করা কিছুতেই ছাড় দেওয়া যাবে না। তাই ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় আটক নুর নবীকে  আদালতে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়