শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০২:১১ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল বন্দরে ভারতীয় কার্গো ট্রেন থেকে মাদক উদ্ধার

আজিজুল হক, বেনাপোল (যশোর) : যশোরের বেনাপোল রেলস্টেশনে ভারত থেকে আসা একটি মালবাহী কার্গো ট্রেনের ইঞ্জিনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩২০ পিচ নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

৪৯ ব্যাটালিয়নের বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার আজিজুল ইসলাম  জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ভারত থেকে আসা একটি মালবাহী কার্গো ট্রেনের মাধ্যমে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করেছে। খবর পেয়ে বিজিবি সদস্যরা রেলওয়ে পুলিশকে অবগত করে ট্রেনটিতে তল্লাশি চালায়। একপর্যায়ে ট্রেনের একটি বগির নিচে ইঞ্জিনের সঙ্গে বেঁধে রাখা ৩২০ পিচ ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত এস্কাফ সিরাপ সহ দুই প্রকারের ৩২০ বোতল মাদক উদ্ধার করা হয়। চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যহত থাকবে জানান তিনি। 

স্থানীয়দের অভিযোগ, বেনাপোল রেলস্টেশন এলাকার দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং কিছু অসাধু নিরাপত্তাকর্মীর যোগসাজশে দীর্ঘদিন ধরে ভারত থেকে ট্রেনযোগে মাদক চোরাচালান হয়ে আসছে। ভারতের বনগাঁ ও কলকাতা স্টেশন এলাকা থেকে চোরাকারবারীরা ট্রেনের বগির নিচে, এমনকি কখনও সিলগালা করা বগির ভেতরেও মাদক লুকিয়ে পাঠায়। পরে ট্রেন বেনাপোলে পৌঁছালে গভীর রাতে তা নামিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে বেনাপোল আমদানি-রফতানি সমিতির সাধারন সম্পাদক জিয়াউর রহমান বলেন, বেনাপোল স্থলবন্দর ও রেলপথ ব্যবহার করে মাদক প্রবেশ রোধে সংশ্লিষ্ট সব সংস্থাকে আরও কঠোর নজরদারি বাড়াতে হবে। এতে নিরাপদ বাণিজ্য হুমকির মধ্যে পড়ছে।

বেনাপোল ক্রীড়া সংস্থার সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম জানান, রেল ষ্টেশন থেকে বিজিবি সদস্যরা মাঝে মধ্যে মাদকের চালান উদ্ধার করলেও রেল পুলিশের সফলতা নেই। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে সীমান্ত এলাকায় চোরাচালান দমনে সমন্বিত উদ্যোগ জরুরি।

বেনাপোল রেল ষ্টেশন মাস্টার আইনাল হোসেন জানান, তিনি ভারতীয় কার্গো রেল থেকে মাদক উদ্ধারের বিষয়টি জেনেছেন। তবে এসব নিরাপত্তা নিশ্চিত করবার দায়িত্ব রেল নিরাপত্তা কর্মীদের।

বেনাপোল রেল নিরাপত্তা পুলিশের কর্মকর্তা রানা ইসলাম মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সামনের দিনে কার্গো রেলে নজরদারি আরো বাড়ানো হবে। চেকপোষ্ট থেকে বেনাপোল রেল ষ্টেশন পর্যন্ত নিরাপত্তা প্রাচীরের জন্য উধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কে বা কারা কার্গো রেলে মাদক পাচার করছে সেসব চোরাকারবারীদের সনাক্তের চেষ্টা চলছেও বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়