শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ১০:৩০ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদারীপুরে আত্মীয়ের বাসায় মিলল স্বামী-স্ত্রী ও শিশু সন্তানের লাশ

মাদারীপুর শহরের একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) রাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস ও তাদের আট মাসের শিশু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পরিবারটি তাদের আত্মীয় ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈয়ের ভাড়া বাসায় বেড়াতে এসেছিলেন।

মিষ্টি বাড়ৈ শহরের আমিরাবাদ এলাকায় মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় গত তিন বছর ধরে ভাড়া থাকেন। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকায়।
রোববার বিকেলে চিন্ময় দাস তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে ওই বাসায় বেড়াতে আসেন। পরে রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে শিশু সন্তানসহ তিনজনের লাশ উদ্ধার করে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার সময় পাশের একটি কক্ষে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তার ফোনকল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা- তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মিষ্টি বাড়ৈকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।

এদিকে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়